1. »
  2. আন্তর্জাতিক

ইরানে সামরিক অভিযান শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বুধবার, ৬ মে, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ১১:০৬ এএম

ইরানে সামরিক অভিযান শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'অপারেশন এপিক ফিউরি'র অধীনে ইরানে পরিচালিত হামলা শেষ হয়েছে এবং এখন যুক্তরাষ্ট্র নতুন উদ্যোগ 'প্রজেক্ট ফ্রিডম' নিয়ে এগিয়ে যাচ্ছে।

রুবিও এই নতুন উদ্যোগকে 'বিশ্বের প্রতি একটি গুরুত্বপূর্ণ সহায়তা' বলে উল্লেখ করেন। তার ভাষ্যমতে, ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পর উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া নাবিক ও বেসামরিক মানুষদের উদ্ধারই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রায় ৮৭টি দেশের ২৩ হাজারের বেশি মানুষ ওই অঞ্চলে আটকা পড়েছেন বলে জানান তিনি। ইরান সরকার তাদের কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিল বলেও অভিযোগ করেন রুবিও।

এ সময় ইরান সরকারের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকে তিনি 'জটিল ও হতাশাজনক' বলে বর্ণনা করেন।