একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
বুধবার, ৬ মে, ২০২৬ ১০:২৮ এএম | আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ১০:২৮ এএম
কমার মাত্র একদিনের মধ্যেই আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে।
বুধবার (৬ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
তবে স্বর্ণের দাম বাড়লেও রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি, সেটি আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- নিম্নমুখী স্বর্ণের বাজার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম