উত্তর-পূর্বাঞ্চলে সাত নদী বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
সোমবার, ৪ মে, ২০২৬ ০২:৫৪ পিএম | আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ০২:৫৪ পিএম
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার তথ্য অনুযায়ী, হাওর বেসিনের তিন জেলার সাতটি নদীর আটটি পর্যবেক্ষণ স্টেশনে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, সুনামগঞ্জের নলজুর নদী বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে, নেত্রকোনার ধনু-বাউলাই নদী ৮ সেন্টিমিটার, সোমেশ্বরী নদী ৫০ সেন্টিমিটার, ভুগাই-কংশ নদী ৬৭ সেন্টিমিটার এবং মগরা নদী নেত্রকোনায় ৭৯ ও আটপারায় ২৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের কালনি নদী ১০ সেন্টিমিটার এবং সুতাং নদী ৮৩ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে রয়েছে। সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানি ঘণ্টায় শূন্য থেকে এক সেন্টিমিটার হারে ধীরে ধীরে বাড়ছে।
এদিকে ভারতের বিশেষ বুলেটিন অনুযায়ী, মেঘালয় ও আসামে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮