1. »
  2. আবহাওয়া

সাত জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

সোমবার, ৪ মে, ২০২৬ ১১:৫৫ এএম | আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ১১:৫৫ এএম

সাত জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের সাত জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।