চার বিভাগে ভারি বর্ষণের আভাস
রবিবার, ৩ মে, ২০২৬ ০১:৪৯ পিএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ০১:৪৯ পিএম
দেশের চার বিভাগে আগামীকাল সোমবার দুপুরের মধ্যে অতিভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
আবহাওয়া অফিসের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামীকাল সোমবার দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এর ফলে এসব এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা
- দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস
- দেশের ৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
- উপকূলে ঝড়ের শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা জারি
- ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা