1. »
  2. জাতীয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

রবিবার, ৩ মে, ২০২৬ ০১:৪৭ পিএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ০১:৪৭ পিএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের পর স্বাভাবিকীকরণের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। 

বাংলাদেশ ইতোমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। 

অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ঢাকার পক্ষ থেকে ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার — নয়াদিল্লির হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগ — পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এ পরিস্থিতিতে একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কয়েকটি ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল, যা পরে ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হয়।

নয়াদিল্লির সরকারি সূত্র জানিয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা ডিসেম্বর ২০২৫-এর আগের সক্ষমতার মাত্র ১৫ থেকে ২০ শতাংশ পর্যায়ে চলছে। চিকিৎসা ও পারিবারিক ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিগগিরই নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম দ্রুত চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে কার্যক্রম পুনরায় চালুর পর গত দুই মাসে ১৩ হাজারের বেশি ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হয়েছে, যার মধ্যে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক সফরের ভিসা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সংযোগসহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেবে। সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় 

বাংলাদেশে ডিজেল পাঠিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রায় ২১ লাখ ২০ হাজার বাংলাদেশি ভারত সফর করলেও ২০২৫ সালে রাজনৈতিক