আবারও ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
রবিবার, ৩ মে, ২০২৬ ০১:১৯ পিএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ০১:১৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি কোনো 'অসদাচরণ' করে, তাহলে দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানো হতে পারে।
শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। পুনরায় হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প বলেন, ইরান এখনো তাদের কাজের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। তবে তারা যদি আবার কোনো নেতিবাচক পদক্ষেপ নেয়, তাহলে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির রূপরেখা তাকে জানানো হয়েছে এবং তিনি এখন চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন।
এদিকে ইরান তাদের নতুন ১৪ দফা প্রস্তাবে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের কথা উল্লেখ করেছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সম্মত হবে কি না, তা এখনো অনিশ্চিত।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা