গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৫২ পিএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৫২ পিএম
গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চিন্তা-চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই।
আজ রবিবার (৩ মে) রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। কিন্তু আমরা এর স্বাধীনতা নিশ্চিত করতে চাই। তিনি আরও জানান, তথ্য মন্ত্রণালয় একজন তথ্য বিশেষজ্ঞকে নিয়ে একটি পরামর্শক কমিটি এবং পরবর্তী পর্যায়ে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠনের পরিকল্পনা করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী