নয়াপল্টনের শ্রমিক সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ১ মে, ২০২৬ ০৪:৪৩ পিএম | আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ০৪:৪৩ পিএম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (১ মে) বিকেল ৪টার পর তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশস্থলে পৌঁছান।
কিছুক্ষণের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় প্রথমবারের মতো এই সমাবেশে প্রধান অতিথী হিসেবে সমাবেশে বক্তব্য রাখবেন। বর্তমানে তিনি শ্রমিক দলের নেতাদের বক্তব্য শুনছেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সমাবেশ ঘিরে সকাল থেকেই লাল টুপি ও টি-শার্ট পরে ঢোল-ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। সকালে প্রবল বৃষ্টিতে সড়কে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, বিশেষ অতিথি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন। ঢাকা ও আশপাশের জেলা থেকে লাখো নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এই সমাবেশ স্মরণীয় হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী