হঠাৎ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:১৮ এএম | আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:১৮ এএম
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ-বিরোধী মন্তব্যের জেরে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ সরকার।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে ডেকে তার হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
চলতি মাসের মাঝামাঝিতে একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
এবিপি লাইভে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অনিবন্ধিত সন্দেহভাজন বাংলাদেশিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত পাঠানো কঠিন হওয়ায়, সীমান্তরক্ষীদের অনুপস্থিতিতে রাতের অন্ধকারে তাদের সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়। এই 'পুশব্যাক' সংক্রান্ত বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয়, তথ্যপ্রমাণহীন এই ধরনের বক্তব্য দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় সমাধান করা উচিত বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী