অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ প্রত্যাহার
শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৫২ এএম
সাদা পোশাকে দায়িত্ব পালনকালে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার দুই উপ-পরিদর্শক (এসআই) ও এক উপ-সহকারী পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এই প্রত্যাহার কার্যকর করা হয়।
প্রত্যাহার করা তিন কর্মকর্তা হলেন মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ এসআই সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা। তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, ঢাকার তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর থানায় কর্মরত এই সদস্যরা সাদা পোশাকে অভিযানের সময় অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী