বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৫১ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৫১ পিএম
বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার—এটাই সরকারের নীতি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।” তিনি আরও বলেন, অতীতেও সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি এবং ভবিষ্যতেও করবে না।
তিনি বৌদ্ধ ধর্মের শিক্ষা তুলে ধরে বলেন, গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতি—প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ও মাদক থেকে বিরত থাকা—প্রত্যেক মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। এসব নীতি অনুসরণ করলে একটি মানবিক সমাজ গঠন সম্ভব।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ। তাই এই দেশ সবার এবং এখানে কেউই সংখ্যালঘু নয়।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়া যেখানে প্রতিটি নাগরিক নিজের ধর্মীয় আচার স্বাধীনভাবে পালন করতে পারবে এবং শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিকৃতি প্রদান করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু