মার্কিন হেফাজত থেকে মুক্ত ৬ ইরানি নাবিক, এখনও আটক ২২
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৫৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৫৭ এএম
যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানের কনটেইনারবাহী জাহাজ ‘তউসকা’র ছয়জন ক্রু মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দীর্ঘদিন বন্দিদশার পর তারা নিরাপদে ইরানে পৌঁছালেও জাহাজটির আরও ২২ জন ক্রু এখনো মার্কিন হেফাজতে রয়েছেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২০ এপ্রিল বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি থেকে জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ চলাকালে জাহাজটিকে নির্ধারিত পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করায় এ পদক্ষেপ নেওয়া হয়।
জাহাজটি আটকের পর থেকেই সব ক্রুর মুক্তির জন্য তৎপর রয়েছে ইরান সরকার। তাসনিম জানিয়েছে, বাকি ২২ জন ক্রুর মুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ জব্দ ও নাবিক আটকের এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও নৌপথে নিয়ন্ত্রণের বিষয়টি আবারও সামনে এসেছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা