ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ০১:৪৮ পিএম | আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ০১:৪৮ পিএম
প্রধানমন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি একসাথে বাস্তবায়ন করা হবে না; ধাপে ধাপে এর আওতা বাড়ানো হবে। ফলে এ উদ্যোগে বাজেটের ওপর কোনো চাপ পড়ার আশঙ্কা নেই।
বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করে ধীরে ধীরে বাজেট নির্ধারণ এবং কার্ড বিতরণ করা হবে। এতে আর্থিক চাপ তৈরি হবে না বলেই সরকারের হিসাব-নিকাশে দেখা গেছে।
তিনি আরও বলেন, জনগণ এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এ সময় প্রশ্নকারীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, তার নির্বাচনী এলাকাতেও অনেক নারী ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, যা এই কর্মসূচির জনপ্রিয়তার প্রমাণ।
আরও পড়ুন
- নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মহান মে দিবস আজ, শ্রমিকের অধিকারের স্বীকৃতির দিনে সারাদেশে নানা কর্মসূচি
- ইতিহাসে প্রথমবার একসঙ্গে ১৪ বিমান কিনল বিমান বাংলাদেশ
- হঠাৎ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
- অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ প্রত্যাহার
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক