পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:২৮ এএম | আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:২৮ এএম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার সকাল ৭টা থেকে রাজ্যের ১৪২টি আসনে একযোগে ভোট নেওয়া শুরু হয়, এর আগে ভোর ৫টায় মক পোলিংয়ের মাধ্যমে ভোটযন্ত্র পরীক্ষা করা হয়।
এই দফার সবচেয়ে আলোচিত লড়াই কলকাতার ভবানীপুর আসনে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নিজের আসনেই এবার তার মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এই দুই হেভিওয়েটের লড়াইয়ে পরাজিত হয়েছিলেন মমতা। এবার যেন সেই লড়াইয়েরই পুনরাবৃত্তি হচ্ছে ভবানীপুরে, তবে এবার 'ঘরের মাঠে'।
এই দফায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানে ভোটগ্রহণ চলছে। এর আগে ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রেকর্ড ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছিল।
নিরাপত্তার জন্য এই দফায় ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় জেলায় রুট মার্চ, পুলিশি তল্লাশি ও আইনশৃঙ্খলা রক্ষায় ধরপাকড় অভিযান চলছে। রাজ্যের মোট ২৯৪টি আসনের নির্বাচনী ফল ঘোষণা হবে আগামী ৪ মে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু
- ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি, ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার