দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ এএম
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ মঙ্গলবার জামিল লিমনের মরদেহ টেম্বার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং পরিবারের সম্মতি নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে। মরদেহের সমস্ত পরবর্তী প্রক্রিয়া ইসলামি রীতি অনুযায়ী সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার ফ্লোরিডায় জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন।
একই দিন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
- নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মহান মে দিবস আজ, শ্রমিকের অধিকারের স্বীকৃতির দিনে সারাদেশে নানা কর্মসূচি
- ইতিহাসে প্রথমবার একসঙ্গে ১৪ বিমান কিনল বিমান বাংলাদেশ
- হঠাৎ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
- অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ প্রত্যাহার
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক