নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ০২:০৮ পিএম | আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ০২:০৮ পিএম
নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে জ্বালানি সুবিধা পেতে পারেন। পাশাপাশি মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার রাজনীতি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দেশ গঠনের সময় এসেছে। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কল-কারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় খাল পুনর্খনন কাজে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনগণের উন্নয়নমূলক কর্মসূচিতে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
জনগণের লুণ্ঠিত অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে অতীতের মতোই জনগণ তার জবাব দেবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- রাজধানীর কড়াইল বস্তিতে আইন সয়ায়তা ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী
- যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক দশম সভা অনুষ্ঠিত