রাজধানীর কড়াইল বস্তিতে আইন সয়ায়তা ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১১:২৭ এএম
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কেউ এই সেবা থেকে বঞ্চিত হলে সরাসরি মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানান তিনি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল আইনমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ। মঞ্চ থেকেই তিনি কড়াইল বস্তির দুজন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ দেন এবং তাদের সমস্যা সমাধানের পথ দেখান। এটি কেবল আনুষ্ঠানিক উদ্বোধন নয়, বরং সরাসরি সেবা প্রদানের একটি দৃষ্টান্তও হয়ে উঠেছে।
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর এই দিবস পালিত হয়। কড়াইলের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ ক্যাম্প চালু হওয়ায় এখন থেকে সাধারণ মানুষ ঘরের কাছেই আইনি জটিলতায় বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী