নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ০১:০০ পিএম | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ০১:০০ পিএম
নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা।
আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল শুরু করেন তারা। সড়কে মিছিল নিতে চাইলে পুলিশ বাধা দেয়।
এরপর জাদুঘরের সামনেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে সরব হন আন্দোলনকারীরা। বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না" — এসব স্লোগানে তারা দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবি জানান।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তাদের এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এমনকি কোনো কারণও জানানো হয়নি। "প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই", "শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়" এবং "দেরির
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন