দেশের ছয় অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১০:৩৬ এএম | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:১৯ এএম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ছয়টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দর কর্তৃপক্ষকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দুটি স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ বেশ কয়েকটি এলাকায় বিরাজমান মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
- সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
- সাত বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
- উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- কাল থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, সাগরে লঘুচাপের আভাস