প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর পরিকল্পনা
গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলেই ব্যবস্থা: পরিবহনমন্ত্রী
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ০২:১৬ পিএম
গ্যাসচালিত পরিবহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, তেলের দামের সঙ্গে সমন্বয় করে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়ানো হয়েছে। গ্যাসচালিত পরিবহনে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো আলোচনা ছাড়াই বাসভাড়া কমে যাবে।
তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এ বিষয়ে আইএমএফের কোনো চাপ নেই। পাচার ও ভর্তুকি এড়াতে এবং উপায় না পেয়েই সরকার তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী