প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১১:০১ এএম | আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১১:০১ এএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বার্ষিক স্বাস্থ্য তথ্য প্রকাশের সময় নিজেই এ কথা জানান তিনি।
তবে প্রাথমিক পর্যায়েই ক্যান্সার শনাক্ত হওয়ায় সফলভাবে চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানানো হয়েছে।
বার্ষিক স্বাস্থ্য তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রোস্টেট সার্জারি হয়। এরপর নিয়মিত চেকআপ চলতে থাকে। সেই চেকআপেই প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও ছোট একটি ক্যান্সার টিউমার ধরা পড়ে, যা তখনো কোথাও ছড়িয়ে পড়েনি।
জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে কোনো জটিলতা ছাড়াই টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। নেতানিয়াহু জানান, তিনি এখন শারীরিকভাবে 'দারুণ' আছেন।
নেতানিয়াহু জানান, ইরানের সঙ্গে যুদ্ধ চলার কারণে ইচ্ছাকৃতভাবে এতদিন এই তথ্য প্রকাশ করা হয়নি। যুদ্ধের মাঝে তার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ যেন ছড়িয়ে না পড়ে, সে কারণে বার্ষিক স্বাস্থ্য তথ্য প্রকাশে দেরি করতে বলা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু লেখেন, দেড় বছর আগে তার বড় হয়ে যাওয়া প্রোস্টেটের সফল অস্ত্রোপচার হয় এবং তখন থেকে তিনি নিয়মিত চেকআপে ছিলেন। শেষ চেকআপে ক্যান্সার ধরা পড়লেও সেটি একেবারে প্রাথমিক পর্যায়ে থাকায় দ্রুত চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা