1. »
  2. ধর্ম

৮১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৫১ এএম

৮১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর ৩টায় প্রকাশিত হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন।

ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

সর্বশেষ ২২ এপ্রিল মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এর আগের দিন মারা যান জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সৌদি আরবগামী ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।