ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:৫৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:৫৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ অক্টোবর দুই বছরের মেয়াদে মনোনীত সিন্ডিকেট সদস্যদের মধ্য থেকে ড. আবু ইউসুফের পরিবর্তে ড. মোর্শেদ হাসান খান সিন্ডিকেটের অবশিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ