বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকে কার্যকর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১০:১৮ এএম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
এর আগে গত ১৫ এপ্রিল সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেবার ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সোনার দাম সমন্বয় হয়েছে— এর মধ্যে ৩২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ২৩ দফা। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল।
সোনার পাশাপাশি এবার রুপার দামও বেড়েছে। ভরিপ্রতি ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত রুপার দাম ৩৪ দফা সমন্বয় হয়েছে, যার মধ্যে ১৯ দফা বেড়েছে এবং ১৫ দফা কমেছে।
আরও পড়ুন
- ৫ মে আসছে আরও এক লাখ টন অপরিশোধিত তেল
- এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ
- আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ
- জ্বালানি তেল সরবরাহ বাড়াল সরকার
- ভারত থেকে ডিজেল পাম্পিং শুরু
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- জ্বালানি সরবরাহে স্বস্তির ইঙ্গিত, দেশে আসছে আরও ৫ জাহাজ