হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তার আশ্বাস ইরানের
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:১০ এএম | আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:১০ এএম
ইরান দূতাবাস ঢাকা হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস জানায়, এই গুরুত্বপূর্ণ নৌপথে বাংলাদেশি জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তারা কাজ করে যাচ্ছে।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসনের ফলে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনাও জানানো হয়েছে।
দূতাবাস আরও উল্লেখ করে, ইরান ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও ইরান তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
সম্প্রতি আন্তালিয়া ফোরাম-এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ-এর বৈঠককে স্বাগত জানানো হয়। দূতাবাস জানায়, এ ধরনের গঠনমূলক সম্পৃক্ততা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসাও করা হয়।
এছাড়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। পাশাপাশি আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
দূতাবাস কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাদের বক্তব্যের আংশিক ও বিভ্রান্তিকর প্রচারে অসন্তোষ প্রকাশ করে এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।
সবশেষে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা