ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:০৩ এএম | আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:০৩ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধও বহাল থাকবে বলে তিনি জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরান সরকার গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে—যা অপ্রত্যাশিত নয়। তিনি জানান, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন, যাতে তারা একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করতে পারে।
ট্রাম্প আরও বলেন, ইরানের পক্ষ থেকে কোনো প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত এবং আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা