পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ এএম
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। ফলে আগামী মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারবেন না তিনি।
চলতি মৌসুমে পিএসএলের সঙ্গে চুক্তি ভঙ্গের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি। নিলামে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ ছিলেন শানাকা।
কিন্তু পরে তিনি চোটে থাকা স্যাম কারানের বদলি হিসেবে আইপিএল দল রাজস্থান রয়্যালসে যোগ দেন। শেষ মুহূর্তে পিএসএল থেকে সরে দাঁড়ানোকে চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে পিসিবি।
পিসিবির মতে, এতে লাহোর কালান্দার্সের পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং লিগের চুক্তিগত কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শানাকা বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তিনি অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পিএসএল ভক্ত ও বিশ্ব ক্রিকেটের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরও বলেন, পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং তার সিদ্ধান্তে ভক্তদের হতাশা তিনি বুঝতে পারছেন।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়