ভারত থেকে ডিজেল পাম্পিং শুরু
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ০২:২১ পিএম | আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ০২:২১ পিএম
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ কার্যক্রম শুরু হয়।
এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন-এর মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি-এর ডিপোতে পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে পাম্পিং শুরু হয়েছে। তিনি বলেন, পাম্পিং শুরুর পর প্রায় ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। অর্থাৎ শনিবার বিকেল নাগাদ ডিজেল পৌঁছানোর কথা রয়েছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে ডিজেলের কোনো ঘাটতি নেই। মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।
মেঘনা পেট্রোলিয়াম জানিয়েছে, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে।
এর আগে গত ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে আসা আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেলের পাম্পিং শুরু হয়, যা পরদিন মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছায় এবং বর্তমানে সেই ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আমদানি করা হয়।
আরও পড়ুন
- হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম
- বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম কমল
- বাড়ল বিদ্যুতের দাম
- দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার
- বাড়ল পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, আজ থেকে কার্যকর
- যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম, তবে চুক্তি অনিশ্চিত