লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১১:২৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১১:৩১ পিএম
২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত রাজধানী ঢাকার লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার হাসপাতালে ভর্তির সংবাদ পাওয়া মাত্র প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
অত:পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে প্রধানমন্ত্রীর পক্ষে মরহুম বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়াকে দেখতে যায় বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু: আমান উল্লাহ।
তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং চিকিৎসা সহায়তা সহ পরিবারের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রসঙ্গত, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপি’র নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান তিনি।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী