টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১২:২৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১২:২৮ পিএম
টাঙ্গাইলে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমসহ একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটে তিনি জেলা স্টেডিয়ামের মঞ্চে পৌঁছান। সেখানে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান শেষে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পরে তিনি পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন। দুপুরের পর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করারও কর্মসূচি রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
এদিকে তার আগমন ঘিরে টাঙ্গাইল ও আশপাশের জেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা শহরকে নতুনভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন উপজেলা থেকে মানুষ সমাবেশে অংশ নিয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার জানিয়েছেন, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী