চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু, বর্ণিল আয়োজনে জনস্রোত
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১১:৫৩ এএম | আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১১:৫৩ এএম
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে নানা বয়স ও পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি রঙিন মুখোশ, বৃহৎ মোটিফ এবং লোকজ শিল্পের বৈচিত্র্যময় উপস্থাপনায় হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংস্থা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত ছিল।
এর আগে ভোরে রমনার বটমূলে অনুষ্ঠিত হয় বর্ষবরণের প্রভাতী আয়োজন। সেখানে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। প্রায় দুই ঘণ্টার অনুষ্ঠানে মোট ২২টি গান পরিবেশিত হয়।
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। অনেকের কাছে এই আয়োজন কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং শেকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ।
এছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সাম্প্রতিক বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ জানান এবং একটি অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন
- কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে: প্রধানমন্ত্রী
- টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান
- টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
- ২০ এপ্রিল বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- সশস্ত্র বাহিনী রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক : প্রধানমন্ত্রী
- শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
- হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী