হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ পিএম | আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ পিএম
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তি এলাকায় এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮টি জেলার মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকেই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বড় সিটি করপোরেশনগুলোতে এই কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে, কারণ গোষ্ঠীগত রোগ প্রতিরোধ (হার্ড ইমিউনিটি) নিশ্চিত না হলে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা আরও সহজ করতে মহাখালীর বর্তমান স্থাপনাকে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী