শিগগিরই এসি ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে: সড়কমন্ত্রী
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১১:৫৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১১:৫৭ এএম
শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। একই সঙ্গে এসব ভাড়ার তালিকা গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা বিবেচনায় পরিবহনযানের সংখ্যা নির্ধারণ করে এবং রুট পারমিট অনুমোদন করে।
তিনি আরও বলেন, একই আইনের ধারা অনুযায়ী সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী বিআরটিএ ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং গণপরিবহনের দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট মালিক বা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা দেয়।
মন্ত্রী জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা বিদ্যমান রয়েছে। খুব শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং তা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য সহজে দৃশ্যমান করার ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী