ঢাকাসহ পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১১:১৬ এএম
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক-এর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ-এর ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে ঢাকা শহরে ভোর থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং হালকা বাতাস অনুভূত হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এর আগে গতকালও রাজধানীতে কয়েক দফা বৃষ্টি হয়েছে, এমনকি রাতেও বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুন
- দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
- রাজধানীতে পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, নিহত ১
- বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা
- পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
- তাপমাত্রা বাড়ার আভাস, জনজীবনে অস্বস্তির আশঙ্কা
- ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪
- ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত