হরমুজ প্রণালিতে চলাচলে টোল নেবে ইরান ও ওমান
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১১:০০ এএম | আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১১:০০ এএম
যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর সূত্রে এ তথ্য জানিয়েছে সিএনএন।
এর আগে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই আলোচনায় মধ্যস্থতা করেছেন শাহবাজ শরীফ।
প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় নৌপথটি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নির্দিষ্ট হারে ফি আরোপে ইরান ও ওমান নীতিগতভাবে একমত হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, জাহাজ চলাচল থেকে সংগৃহীত অর্থ পুনর্গঠন কাজে ব্যয় করা হবে।
উল্লেখ্য, সংঘাত শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ রয়েছে। সমুদ্রপথে পণ্য পরিবহন ট্র্যাকিং তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে যেখানে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল হতো, এখন সেখানে মাত্র ৫ শতাংশ জাহাজ চলাচল করছে।
তবে কিছু তেলবাহী ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখতে পেরেছে। যেমন পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইরানের সঙ্গে আলোচনা করে বিশেষ নিশ্চয়তা নিয়েছে।
এছাড়া হরমুজ প্রণালি দিয়ে পারাপারের জন্য প্রতিটি জাহাজ থেকে প্রায় ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত ফি দাবি করছে ইরান—এমন তথ্যও পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এই অর্থ পরিশোধ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
- মার্কিন হেফাজত থেকে মুক্ত ৬ ইরানি নাবিক, এখনও আটক ২২
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে