যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ, স্থায়ী শান্তির আহ্বান
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:৫৬ এএম | আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:৫৬ এএম
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গুতেরেস সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তসমূহ যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, এই পদক্ষেপ অঞ্চলটিতে একটি স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার পথে সহায়ক হতে পারে।
তিনি আরও জোর দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমাতে দ্রুত বৈরিতা বন্ধ করা জরুরি।
মুখপাত্র ডুজারিক জানান, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করতে মহাসচিবের ব্যক্তিগত দূত জ্যঁ আরনল্ট বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় পেট্রোলের দাম, যুদ্ধ শেষে কমবে বলছেন ট্রাম্প
- ইরানের সঙ্গে আবারও যুদ্ধের সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
- মার্কিন হেফাজত থেকে মুক্ত ৬ ইরানি নাবিক, এখনও আটক ২২
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪