আজ রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৮:২৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১১:১৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালি খোলার সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোসাল এ দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এই পরিস্থিতি চান না বলেও উল্লেখ করেছেন, তবে তার আশঙ্কা—এমন কিছু ঘটতে পারে।
এছাড়া তিনি দাবি করেন, ইরানে ইতোমধ্যে “সম্পূর্ণ এবং সামগ্রিক শাসন পরিবর্তন” ঘটেছে। নতুন নেতৃত্ব যদি আরও বুদ্ধিমান ও কম উগ্র হয়, তাহলে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, “কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।”
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তুলে তিনি বলেন, “৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় হয়তো শেষ হতে যাচ্ছে।”
সবশেষে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা