গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৫:৩৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৫:৩৮ পিএম
দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে (সন্দেহভাজন) মারা গেছেন ১০ জন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে ১,২৩৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ২২৪ জন।
গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জনে এবং নিশ্চিত আক্রান্ত হয়েছেন ১,৩৯৮ জন।
এ সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৮৮৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৬৩৫ জন।
মৃত্যুর দিক থেকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগ-এ।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২১ জনের। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে মোট ১২৮ জনের।
আরও পড়ুন
- সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৭
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী