১৮ এপ্রিল হজের ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৪:৪৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৪:৫৫ পিএম
১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে সার্বিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সৌদি সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এছাড়া তিনি বলেন, ভবিষ্যতে—বিশেষ করে ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময়—হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু
- অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রাজধানীর কড়াইল বস্তিতে আইন সয়ায়তা ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী
- যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান