জ্বালানি চাহিদা মেটাতে ডিজেল-অকটেন আমদানির অনুমোদন
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ এএম
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শনিবার অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত তিনটি পৃথক প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।
প্রথম প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ব্যবহার করে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে ১০ লাখ মেট্রিক টন এন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন (গ্যাসোলিন-৯৫ আনলেডেড) আমদানি করা হবে।
দ্বিতীয় প্রস্তাবে একই পদ্ধতিতে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া তৃতীয় প্রস্তাবে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ৫ লাখ মেট্রিক টন হাই-স্পিড ডিজেল (এজিও) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার বলছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এসব আমদানি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- আবারও কমল সোনার দাম
- চট্টগ্রাম বন্দরে অকটেনের তৃতীয় চালান, জ্বালানি মজুদে স্বস্তি
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
- কমল সোনা-রুপার দাম
- ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দাম
- ৫ মে আসছে আরও এক লাখ টন অপরিশোধিত তেল
- বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকে কার্যকর
- এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ