রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০২:০৬ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০২:০৬ পিএম
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও এক আরোহীসহ দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে রিকশাচালক ফিরোজ আহমেদ (৫০) নিশ্চিত পরিচয় পাওয়া গেছে। তবে আনুমানিক ৫৫ বছর বয়সী রিকশা আরোহীর পরিচয় জানা যায়নি।
পথচারী হৃদয় জানান, দ্রুতগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশা আরোহী ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২