প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০১:১০ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০১:১০ পিএম
দেশের বিনিয়োগ পরিবেশ ও শিল্পখাতের চলমান চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১:৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খশরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’। এটি নীতিনির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে কাঠামোগত সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে থাকবেন। এই উদ্যোগের মাধ্যমে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্য রাখা হয়েছে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী