ইরানে নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধার অভিযানে মার্কিন স্পেশাল ফোর্স
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১১:৪০ এএম
ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনে অংশ নিতে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতেই ইরানের ভেতরে প্রবেশ করেছে।
যদিও অভিযানের বিস্তারিত বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কিছু জানানো হয়নি, তবুও নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে—ইতোমধ্যে একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানান, নিখোঁজ সদস্যকে উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে বিস্তৃত এলাকায় তল্লাশি চালাবে।
তিনি আরও বলেন, যদি এমন কোনো দুর্গম স্থানে ক্রুটি অবস্থান করেন যেখানে হেলিকপ্টার পৌঁছানো সম্ভব নয়, সেক্ষেত্রে এসি-১৩০ গানশিপ থেকে সদস্যদের নামিয়ে স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
অন্যদিকে, ইরানও নিজস্বভাবে ওই মার্কিন ক্রু সদস্যকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এমনকি পাইলটকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কথাও জানা গেছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা