সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:২৫ এএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:২৫ এএম
সিলেটে, ময়মনসিংসহ দেশের ভিবিন্ন অঞ্চলে আজ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন
- রাজধানীসহ ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা
- দেশের ছয় অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত
- ২১ জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস
- তীব্র গরমে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস
- রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, আজ আরও বাড়ার শঙ্কা
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি