সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১২:৫৩ এএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১২:৫৮ এএম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে 'পিএমও বাংলাদেশ' (প্রধানমন্ত্রীর কার্যালয়) এর অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের যুবাদের এই অর্জন পুরো জাতিকে গৌরবান্বিত করেছে।”
প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে পরাজিত করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই আসরের শিরোপা জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও দুই দলের সমানতালে আক্রমণ চললেও রক্ষণভাগের দৃঢ়তায় গোলশূন্য থাকে খেলা। ফলে শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে অসাধারণ পারফরম্যান্স দেখান গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনসহ বাংলাদেশের খেলোয়াড়রা। তাদের দৃঢ়তায় জয়ের হাসি ফোটে বাংলাদেশের মুখে।
এই জয়ের মাধ্যমে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে ভারতকে হারানোর কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। এর আগে একাধিকবার ফাইনালে মুখোমুখি হলেও জয় পাওয়া হয়নি।
২০২৪ সালে প্রথমবার শিরোপা জয়ের পর এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশের তরুণ ফুটবলাররা।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী