খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ০২:৩৬ পিএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ০২:৩৬ পিএম
সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় খুলনা জেলা ই-হেলথ কার্ড প্রকল্পে পাইলটিংয়ের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি চালু হলে খুলনার প্রায় ২৫ লাখ মানুষ আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানান, পাইলটিং কার্যক্রমের জন্য খুলনা জেলার সরকারি হাসপাতালগুলোতে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। অনুমোদন শেষে জেলার রোগীরা ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা পাবেন।
ই-হেলথ কার্ড প্রতিটি রোগীর জন্য আলাদা ইউনিক আইডি বহন করবে। এই কার্ডের মাধ্যমে রোগীর পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস, পরীক্ষার রিপোর্ট ও ওষুধের বিবরণ চিকিৎসক মুহূর্তের মধ্যে দেখতে পারবেন। এতে নতুন করে পরীক্ষা-নিরীক্ষার ঝামেলা কমবে এবং রোগীদের হয়রানি ও দুর্ভোগ কমানো যাবে।
খুলনার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলার ৯ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, কপিলমুনি স্বাস্থ্য উপকেন্দ্র, টুটপাড়া তালতলা হাসপাতাল, খালিশপুর লাল হাসপাতাল ও সদর আরবানে নিয়মিত চিকিৎসা চলছে। এছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে সপ্তাহের ছুটির দিন বাদে চিকিৎসা দেয়া হয়। তবে ওষুধ সরবরাহ এখনও রোগীর চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়।
জেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য ৩৫৫টি পদ থাকলেও ১৫৬টি শূন্য। শূন্যপদে রয়েছে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, স্বাস্থ্য সহকারী, হেলথ এডুকেটরসহ অন্যান্য পদ।
উপকূলবর্তী এলাকায় যেমন রূপসা, দিঘলিয়া, ফুলতলা ও কয়রায় ডায়রিয়ার প্রকোপ সারাবছর থাকে। গত ১ নভেম্বর থেকে ২ এপ্রিল পর্যন্ত নিউমোনিয়া ও ডায়রিয়ায় ৫,২৫৮ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ফুলতলা উপজেলা শীর্ষে।
ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের অনুকরণে এই প্রজেক্টের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য তথ্য ডিজিটালাইজ করা হচ্ছে। এতে রোগীর রোগের বিবরণ, পরীক্ষা-নিরীক্ষা ও পূর্বের অসুখ-বিসুখের ইতিহাস দেখে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
প্রকল্প অনুমোদন হলে খুলনার রোগীরা আধুনিক চিকিৎসা সেবা পাবেন এবং সরকারি স্বাস্থ্যসেবা আরও সহজতর হবে।
সূত্র: বাসস
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী