কুয়েতের তেল শোধনাগার ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ০২:০২ পিএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ০২:০২ পিএম
কুয়েতের একটি জাতীয় তেল পরিশোধনাগারে শুক্রবার (৩ এপ্রিল) ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে, এতে আগুন লেগে কয়েকটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েতি রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা জানায়, হামলা মিনা আল-আহমাদি পরিশোধনাগারে চালানো হয়। উদ্ধারকারীরা আগুন নেভানোর কাজ করছেন।
একই দিনে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলে উড়ার সময় লক্ষ্যবস্তু করা হয় এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
অন্য একটি ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, বিমানটি এত দ্রুত বিধ্বস্ত হওয়ায় পাইলট বের হতে পারেননি।
সূত্র: এএফপি
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা