ডা. মঈনুল হাসানের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ১০:২৯ পিএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১১:১৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে ডা. সাদিককে দেখেন।
এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে ডা. সাদিকের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানেন।
পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও শুভকামনা পৌঁছে দেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী