জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১১:১০ এএম | আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১১:১০ এএম
জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট এর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান জ্বালানি খাতের চ্যালেঞ্জ তুলে ধরে সহায়তা কামনা করা হয়। জবাবে মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান।
বৈঠকে বলা হয়, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের কারণে বাংলাদেশ জ্বালানি খাতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
জবাবে ক্রিস রাইট জানান, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এবং এই কঠিন সময়ে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী